প্রকাশিত: ১২/০১/২০২০ ৮:৩৬ পিএম

ক্লাসে দুষ্টুমি করছিল শিশু শিক্ষার্থী হাফেজা বেগম (৭)। শিক্ষকের দৃষ্টিতে এটা বড় অন্যায়। তাই রাগে চরমভাবে ক্ষেপে গেলেন শিক্ষক। তাই ঘুষি বসালেন সরাসরি মাদরদসার শিক্ষার্থীর নাকে। এক ঘুষিতে নাক ফাটিয়ে দিলেন ওই গুনধর শিক্ষক।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের পশ্চিমকূল নূরানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহত শিশু ছাত্রী হাফেজা বেগম পশ্চিমকূল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে।

শিশুর বাবা জানান, ক্লাসে দুষ্টুমি করার দায়ে এক শিক্ষক ঘুষি মেরে আহত করে আমার মেয়েকে। খবর পেয়ে মাদরাসায় গিয়ে মেয়েকে উদ্ধার করে পেকুয়া সরকারী হাসপতালে ভর্তি করি। ঘুষিতে মেয়ের নাক ফেটে রক্ত বের হয় ও চোখের নিচে থেতলে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম বলেন, ওই শিশুর পিতা আমাকে মারধরের ঘটনাটি অবগত করে। আহত শিশুকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...