আইন মেনে জুলাইয়ে হতাহতের ঘটনার বিচার হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে অবশ্যই প্রতিটি ঘটনার ...

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম শহরের চাক্তাই এলাকার ভেড়া মার্কেটের বস্তিতে আগুন লেগে ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। পুড়ে গেছে প্রায় ২০০ ঘর। শনিবার ( ১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।
তিনি জানান, নিহত ৮ জনের মধ্যে সাতজন দুই পরিবারের সদস্য। আগুন লাগার সময় তারা নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন।
তিনি বলেন, ঠিক কি কারণে আগুন লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পাঠকের মতামত