প্রকাশিত: ১১/০৪/২০২২ ১:৩৭ পিএম

আজিজুল হক রানা::
নাইক্ষ্যংছড়ির সীমান্ত জনপদ ঘুমধুমে ১লাখ ৫০হাজার পিস ইয়াবা সহ একজন পাচারকারীকে আটক করেছে ৩৪ বিজিবি’র ঘুমধুম বিওপির জোয়ানরা।

বিজিবি সূত্রে জানা যায়, ১০ এপ্রিল ২০২২ইং রবিবার আনুমানিক ২টার দিকে ঘুমধুম বিওপির নায়েব সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স ঘুমধুম এলাকায় অভিযান চালিয়ে ১লাখ ৫০ হাজার পিস ইয়াবা সহ একজন পাচারকারীকে আটক করে।

আটককৃত আসামী ঘুমধুম নোয়াপাড়া এলাকার মোঃ সৈয়দ কাশেমের পুত্র রোবেল হোসেন(২১)।

আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান, কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসাইন কবির

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer