প্রকাশিত: ১৬/০১/২০২২ ৪:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক::
নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ। কমিটিতে শিমুল কায়সার রিফাতকে সভাপতি ও মোঃ আরফাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

১৫ জানুয়ারি শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের এই আংশিক কমিটি এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।

ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সোহেল রানা,সাধারণ সম্পাদক উসমান গনি স্বাক্ষরিত কমিটিতে সাতজনকে স্থান দেয়া হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে তোহান সিকদার,সহ-সভাপতি(২) মাসুক রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মেহেদী হাসান শাকিব। এছড়াও সাংগঠনিক সম্পাদক আসিফ শাহরিয়ার রাকিব,নুরুল আবছারকে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০২১ইং সালের ৭ ডিসেম্বর মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ঘুমধুম উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করে। মাত্র ২মাসের মধ্যে ৭ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটি অনুমোদন দিয়েছে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...