ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৫/২০২৩ ৯:০০ এএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে টমটম চালককে হত্যার ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় ১১ জনকে আসামী করে মামলা দায়ের
করা হয়েছে।

সোমবার ( ১৫ মে) সকালে এ মামলা দায়ের করা হয় ঘটনার ২ দিন পর। যার বাদী নিহতের স্ত্রী মমতাজ বেগম। মামলার নম্বর ৯ ( তারিখ-১৫/৫/২০২৩)।

এ মামলায় পুলিশ সকালেই-৪ আসামীকে খুনের সাথে ব্যবহৃত সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে ।

তারা হলেন,রোহিঙ্গা আমান উল্লাহ (৩৫), পিতা-রোহিঙ্গা কালু,জাহাঙ্গীর আলম (৩২) পিতা: হারুনুর রশিদ, মোহাম্মদ ইসমাঈল (২৮), পিতা: ছৈয়দ আলম। তারা ঘুমধুম ১ নম্বর ওয়ার্ড়ের খিজারীঘোনা গ্রামের বাসিন্দা।
জমির উদ্দিন (২৮) পিতা: নুরুল ইসলাম সে ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জলপাইতলী গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার আসামীদের মধ্যে জমির উদ্দিন ও মোঃ ইসমাঈল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা পুলিশকে স্বীকার করেছে। বিষয়টি পুলিশ এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

নিহতের স্ত্রী মমতাজ বেগম এ প্রতিবেদককে বলেন,তার স্বামী মূলত বিজিবি’র সোর্স এর পাশাপাশি টমটমও চালাতেন তিনি। মামলার আসামীরা সীমান্ত চোরাকারবারী।

তিনি আরো জানান, আটক আসামীদের মধ্যে জমির ও ইসমাঈল গভীর রাতে ফোন করে তার স্বামীকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে যায় সীমান্তের ৩৩ নম্বর পিলার এলাকায়। সেখানেই তাকে মূখে কাপড় ঢুকিয়ে লাঠি ও রড় দিয়ে উপর্যপুরি আঘাত করে।

বিজিবির সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ পরিদর্শক টান্টু সাহা বলেন, ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে । থানায় মামলা হয়েছে ১১ জনের বিরুদ্ধে। এছাড়া অজ্ঞাত নামা আরো ৭জন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...
Single Page Footer