প্রকাশিত: ১১/১০/২০১৯ ৮:৩৪ পিএম , আপডেট: ১১/১০/২০১৯ ৮:৩৭ পিএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনের সুষ্ঠ পরিবেশ তৈরি ও প্রার্থী সমর্থকদের নিরাপত্তার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এক চেয়ারম্যান প্রার্থী। শুক্রবার বিকালে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী রশিদ আহমদ (ঘোড়া) জানান, আগামী ১৪ অক্টোবর নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ নির্বাচনে অংশ গ্রহণ করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান তার পক্ষের নেতা-কর্মীদের দিয়ে ঘোড়া মার্কার কর্মী -সমর্থকদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে, এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্শন করে উপজেলা রিটার্ণিং কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানন।

অভিযোগে রশিদ (ঘোড়া) প্রার্থী জানান, নৌকার প্রার্থীর পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা এলাকায় প্রতিপক্ষ প্রার্থদের সমর্থকদের ভয়ভীতি সহ এলাকা ছাড়ার হুমকী দিচ্ছে। যার ফলে ১৪ তারিখ নির্বিঘ্নে ভোট প্রদানে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে সাধারণ ভোটাররা। এসময় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...