প্রকাশিত: ০৪/০৪/২০২২ ৩:৫১ পিএম , আপডেট: ০৯/০৪/২০২২ ১:৫২ পিএম


ঘুমধুম ইউপি’র প্যানেল চেয়ারম্যান কামাল মেম্বার ৪০ হাজার পিস ইয়াবাসহ র‌্যাবের জালে আটকা পড়েছে। সোমবার (৪ এপ্রিল) রাত দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতবুনিয়া বাজার এলাকার তার নিজ বাস ভবন থেকে তাকে আটক করে র‌্যাব। র‌্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে আটক কামাল উদ্দিন(৪৮) ঘুমধুম ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বেতবনিয়া বাজার এলাকার আলতাফ হোছনের ছেলে। সে ঘুমধুম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
তাকে সোমবার বিকেলে ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়। যার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি টানটু সাহা।
টানটু সাহা বলেন, এক কাট ইয়াবায় ১০ হাজার পিস হিসেব করে ৪ কাটে ৪০ হাজার পিস ইয়াবা র‌্যাব জব্দ করে বলে বলা হলেও মুলত সকলের উপস্থিতিতে গুনে ৪ কাট ইয়াবা প্যাকেটে পাওয়া গেছে মোট ৩৭ হাজার ৮০০ পিস ইয়াবা। যা নিয়ে তারা মামলা করেছেন। এতে আসামী কামাল মেম্বার একজনই।
তিনি আরো জানান, কামাল মেম্বার মূলত পেশাদার ইয়াবা কারবারি। এদিকে স্থানীয়রা জানান, কামাল মেম্বার এর আগেও ইয়াবা মামলায় আটক হয়ে জেল খেটেছিলেন। কিন্ত স¤প্রতি তিনি ইয়াবা সহ মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বলেও অনেক দাবী করেন। আবার অনেকের দাবী ঘুমধুম ইউনিয়ন পরিষদে কামাল মেম্বার সহ পরিষদের গুরুত্বপূর্ণ পদের অনেকেই এ পেশার সাথে জড়িত বলে তারা মনে করেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...