উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০৫/২০২৪ ১২:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব।

সোমবার (১৩ মে) বিকেলে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটক নুর ফাতেমা (২৬) শাহপরীর দ্বীপ ক্যাম্প পাড়ার আব্দুল আমিনের স্ত্রী।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওয়ার্ড ক্যাম্প পাড়া এলাকার আব্দুল আমিনের ঘরে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় নুর ফাতেমা নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানায়, ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভেতর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রয়েছে। পরে সেখানে তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে নুর ফাতেমা জানায়, সে এবং তার স্বামী আব্দুল আমিনসহ কারবারীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবার রমরমা ব্যবসা করে আসছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ইয়াবার চালান দেশের অভ্যন্তরে নিয়ে এসে কয়েক দিনের জন্য নিজেদের হেফাজতে বিশেষ কায়দায় মজুত করতো। পরে তাদের সুবিধামতো মজুতকৃত মাদকের চালান স্থানীয় মাদক ব্যবসায়ী এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো।

জব্দকৃত মাদকসহ আটক নুর ফাতেমাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...