প্রকাশিত: ২৪/১১/২০১৬ ২:১০ পিএম

ডেস্ক রিপোর্ট ::download_20161124141348355

রাজধানীর মিরপুরে বিশেষ মেশিনের সাহায্যে ঘন্টায় ৫০ হাজার পিস ইয়াবা উৎপাদনের লক্ষ্য ছিল মাদক ব্যবসায়ীদের। তবে উৎপাদন শুরুর আগেই তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। মাদক ব্যবসায়ীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীতে ইয়াবা বিক্রির মাধ্যম ও এ ধরনের উৎপাদন কেন্দ্রের সন্ধানে নেমেছে পুলিশ।

মিরপুর ২ নম্বরে একটি বাড়িতে ইয়াবা উৎপাদনের চেষ্টা চলছে এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে পাঁচ ব্যবসায়ীসহ ইয়াবা তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জসিমউদ্দিন ওরফে শিমুল, সৈয়দ তরিকুল ইসলাম ওরফে সুমন, মো. আলী আকবর, জুবায়ের হোসেন জুয়েল ওরফে রাসেল ও মো. কির্তী আজাদ ওরফে টুটুল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘এ যাবতকালে সবচেয়ে বড় ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়েছে। যা ফুল সেটআপসহ রয়েছে। এর আগে এতো বড় মেশিন পাওয়া যায়নি।’

উদ্ধারকৃত মেশিন দিয়ে কী পরিমাণ ইয়াবা উৎপাদন সম্ভব এমন প্রশ্নে যুগ্ম কমিশনার বলেন, ‘ওদের লক্ষ্য ছিল ঘন্টায় ৫০ হাজার পিস উৎপাদন করা। তবে উৎপাদন শুরুর আগেই তাদের গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতার মাদক ব্যবসায়ীরাগ্রেফতার মাদক ব্যবসায়ীরা

মেশিন দেশের বাইরে থেকে আনা হয়নি বলেও জানান তিনি। আব্দুল বাতেন বলেন, এই মেশিনের প্রযুক্তি চীনের হলেও যা জোড়া দেওয়া হয়েছে বাংলাদেশে।

তিনি বলেন, ‘গ্রেফতারকৃতরা আগে থেকেই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। কিন্তু দেশের বাইরে থেকে সীমান্ত পার করিয়ে দেশে এনে বিক্রির পরিবর্তে স্থানীয়ভাবে উৎপাদন করে সাপ্লাইয়ের পরিকল্পনা ছিল। উৎপাদনের পর এই ইয়াবা কাদের মাধ্যমে কোথায় কোথায় বিক্রি করার পরিকল্পনা ছিল সেগুলো জানার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, কারখানা থেকে একটি কমপ্রেশার, একটি মোটর, একটি মিক্সচার, একটি স্প্রে মেশিন, একটি পাইপ, একটি আউটলাইন মেশিন, একটি চৌঙাসহ ইয়াবা তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এছাড়া ৫০০ পিস ইয়াবা, ৫০ গ্রাম এমফিটামিন, ২০০ গ্রাম কমলা রংয়ের, ১৮০ গ্রাম হলুদ রংয়ের, ৪০ গ্রাম সাদা রংয়ের, ৪০ গ্রাম সাদা রংয়ের দানা ও এক পাউন্ড সাদা পাউডার জাতীয় কেমিক্যাল উদ্ধার করা হয়।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...