প্রকাশিত: ৩০/১১/২০১৯ ১১:২০ এএম , আপডেট: ৩০/১১/২০১৯ ১১:২১ এএম

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘গোলাগুলিতে’ সাইফুল ও দীপ নামে দুই যুবক নিহত হয়েছেন। তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশের দাবি তারা ছিনতাইকারী।

শনিবার ভোররাতে সাতক্ষীরা বাইপাস সড়কের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের দাবি, শহর থেকে তাদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় বিকাশ এজেন্টের কাছ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তারা দুইজন বৃহস্পতিবার ডিবি পুলিশের হাতে আটক হয়। এরপর কালিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ শনিবার ভোররাতে তাদের নিয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে গেলে তাদের সহযোগীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। এসময় গোলাগুলির মাঝখানে পড়ে সাইফুল ও দীপ গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে সেখান থেকে তাদের দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি, দুটি অত্যাধুনিক চাকু, একটি নাম্বার বিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer