প্রকাশিত: ৩০/০৪/২০২০ ৭:০৭ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কোভিট-১৯ সংক্রমণ নির্ণয়ক (জিআর কোভিড-১৯ ডট ব্লট) কিটের সক্ষমতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। এ ব্যাপারে ওষুধ প্রশাসন থেকে গণস্বাস্থ্যকে চিঠি দেওয়া হয়েছে।

এই কিটের নমুনা পরীক্ষা করবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘ওষুধ প্রশাসন আমাদের চাহিদা মোতাবেক, অনুরোধ পত্র মোতাবেক এটা ট্রায়েলের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে। সেই মোতাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) চিঠি দিয়েছে। আমার এতে একটা ধাপ এগিয়ে গেলাম।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘হয়তো শনি-রোববার বসে উনাদের (বিএসএমএমইউ কর্তৃপক্ষ) চাহিদা মোতাবেক এটা করা হবে। এটা এখন নির্ভর করবে বিএসএমএমইউ’র উপর। এই ট্রায়ালের সময় আমরা থাকব না। তারা ইনডিপেনডেন্টলি করবে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer