
শফিক আজাদ,উখিয়া::
বান্দরবান ৩০০ নং আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সাচিংপ্রু জেরী নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ও ঘুমধুমের বিভিন্ন স্থানে পথসভায় বলেন, আওয়ামীলীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করছে। এ অপচেষ্টা সফল হতে দেওয়া হবেনা। খালেদা জিয়ার মুক্তি, খুন, গুম ও গণতন্ত্র রক্ষায় আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন তিন তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে বর্তমান সরকার জেলখানায় বন্দি করে রেখেছে। মানুষের কথা বলার বাক স্বাধীনতাকে হরণ করেছে। বিগত ১০ বছর বিএনপির অনেক নেতাকর্মীকে খুন, গুমসহ বিনা কারণে মামলা দিয়ে গ্রেফতার করে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। তিনি আরও বলেন হামলা মামলাকে উপেক্ষা করে ৩০ডিসেম্বর ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পাশাপাশি একটি দিনের জন্য ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য সকলের প্রতি জোর অনুরোধ জানান। কারণ আপনার একটি মূল্যবান ভোট খালেদা জিয়ার মুক্তির একমাত্র পথ।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ও ঘুমধুমের বরইতলি, ফাত্রাঝিরি, আজুখাইয়া, বরবিল,বেতবুনিয়া ও তুমব্রু বাজারস্থ মাঠে বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত জনসাধারণের মাঝে তিনি এসব কথা বলেন।
পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপিঠক পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক কোম্পানী।
পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র নেতা মুজিবুর রশিদ, জেলা বিএনপি’র নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র নেতা নুরুল আলম কোম্পানী, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন, বিএনপি নেতা উফুচা মার্মা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত তংচংগ্যা, উপজেলা বিএনপি নেতা নুরুল কাশেম, বিএনপি নেত্রী হামিদা চৌধুরী, সাইফুদ্দিন বাহাদুর, মহিলা মেম্বার খালেদা বেগম, আব্দুল করিম মেম্বার, ফরিদুল আলম মেম্বার প্রমুখ।
এর আগে বিকাল সাড়ে ৪টায় বান্দরবান ৩০০নং আসনের ধানের শীষ মার্কার সংসদ সদস্য পদপ্রার্থী বাবু সাচিংপ্রু জেরী ঘুমধুম বরইতলি পৌছলে ঘূমধুম ইউনিয়ন যুবদলের সভাপতি আকবর, সেক্রেটারী জহির, যুবদল নেতা মুজিব, শাহজালাল, ছাত্রদলের সভাপতি শাহনেওয়াজের নেতৃত্বে শতশত নেতাকর্মী ধানের শীষের তোড়া ও ফুলের মালা নিয়ে মিছিল সহকারে তাকে স্বাগত জানান।

পাঠকের মতামত