উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৮/২০২৩ ৪:২৩ পিএম , আপডেট: ০৭/০৮/২০২৩ ৯:০৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

সোমবার (০৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্প ৯ এর এ-৬ ব্লকে এ পাহাড় ধসের ঘটনা ঘটে।

পাহাড় ধসে নিহতরা হলো- মা জান্নাত আরা (২৮) ও মেয়ে মাহিম আক্তার (২)। এতে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন নিহত জান্নাত আরার স্বামী আনোয়ার ইসলাম (৩২)।

উখিয়াস্থ ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার মো. আমির জাফর বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়ার পানবাজার এলাকার ক্যাম্প-০৯ এর এ/৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত রোহিঙ্গা আনোয়ার ইসলামের শেডের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসের সংবাদ পাওয়ার পর পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় মাটির নিচে চাপা অবস্থায় আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা এবং তার মেয়ে মাহিম আক্তার উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

নিহত মা ও মেয়েকে উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানাকে অবহিত করা হয়েছে। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer