প্রকাশিত: ০৪/০৫/২০১৭ ১১:২৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
ভারতের জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল নিয়ে জমজমাট জুয়া চলছে বাংলাদেশে। যার প্রভাব পড়েছে উখিয়াতেও। এককথায় আইপিএলকে কেন্দ্র করে বেপরোয়া জুয়া চলছে ব্যস্ততম এলাকা,চায়ের দোকান থেকে শুরু করে গ্রামেগঞ্জে। এতে উঠতি বয়সের যুবকরা সহ স্কুল কলেজের ছাত্ররাও জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। আইপিএলের প্রতিটি ম্যাচ নিয়ে চলছে বাজি বা জুয়া খেলা। কোন দল আজ জিতবে,কোন দল আগে ব্যাটিং করবে,কোন দল আজ ফিল্ডিং পাবে,এই ওভারে কত রান আসবে,এই ওভারে কয়টা ছক্কা হবে,এই ওভারে উইকেট যাবে কি যাবে না—এসব নিয়ে অনেক পাড়া ও মহল্লায় চলছে নেশার মতো জুয়ার আড্ডা। চলছে হাজার হাজার টাকার বাজি। অনেক সময় হারজিতকে কেন্দ্র করে কলহ-মারামারি হচ্ছে। এসব বন্ধে কি প্রসাশনের কিছু করণীয় নেই?

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer