প্রকাশিত: ১৭/০৯/২০১৬ ৭:০৯ এএম

mail-google-comসেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি, চকরিয়া উপজেলার খুটাখালীতে শিশুকে মারধরের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন গুরুত্বর আহত হয়েছে। তাদের মধ্যে মা মেয়েকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সন্ধায় উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর মেদাকচ্ছপিয়া স্কুল পাড়া এলাকায় ঘটে এ ঘটনা। এতে আহতরা হলেন বর্ণিত এলাকার কুববাস আহমদের পুত্র রমজান আলী (৪২), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৯), কন্যা আমেনা খাতুন (২১) ও স্কুল ছাত্রী রেখা মনি (১৪)। তাদেরকে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আহত রমজান আলীর অভিযোগে জানা যায়, একই এলাকার মৃত আহমদের পুত্র পেটানের বখাটে ছেলে ইকবাল তার শিশু কন্যা আয়েশাকে অহেতুক মারধর করেন। বিষয়টি তিনি তার কাছ থেকে জানতে চাইলে উল্টো তাকে গালি গালাজ করে মারধরের চেষ্টা চালায়। এসময় ইকবালের চাচা ইয়াবা ব্যবসায়ী মাহমুদুল করিমের নেতৃত্বে বেশ ক‘জন অস্ত্রধারী ঘটনাস্থলে এসে রমজানের পরিবারের উপর হামলা চালায়। এসময় তার স্ত্রী, কন্যাসহ চার জন গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত রমজানের স্ত্রী খুরশিদা বেগম জানায়, মাহাদুল করিম, যুবদল নেতা এনামুল হক, জিকু, সিরাজ ও হামিদুল করিম অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে তাদের বাড়িতে ঢুকে মারধর করেন। এসময় তারা বাড়ি থেকে স্বর্ণ, মোবাইল, নগদ টাকা, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকা লুট করেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের এসআই মহিন খান রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত অস্ত্রধারী মাহামুদুল করিমকে আটক করেছে।

পাঠকের মতামত

মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ৬ অপহৃত ভিকটিম উদ্ধারউখিয়া থানার অভিযানে এক মাসে গ্রেপ্তার ১৭১

কক্সবাজারের উখিয়ায় অপরাধ দমন, মাদক নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ...

সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদউখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি ...

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালত, কমবে ভোগান্তি ও নিরাপত্তাঝুঁকি

রোহিঙ্গা ক্যাম্পে ভার্চুয়াল আদালতের মাধ্যমে বিচার পাওয়ার সুযোগ পাবেন শরণার্থীরা। এতে দূরের আদালতে যাতায়াতের ভোগান্তি ...

ভাঙা ঘর, ভাঙা স্বপ্ন, তবু বেঁচে থাকার লড়াইমাথা গোঁজার ঠাঁইটুকুও হারানোর পথে নুরুল আলম

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিয়াজি পাড়ার বাসিন্দা দলিল আহমদের পুত্র নুরুল ...
Single Page Footer