প্রকাশিত: ০৮/০৮/২০১৭ ২:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩১ পিএম

ঢাকা: মানহানির মামলা হয়েছে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অপু উকিলের বিরুদ্ধে। খালেদা জিয়াকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় তার বিরুদ্ধে এই মানহানি মামলাটি করা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আইনজীবী জিল্লুর রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আইনবিষয়ক সম্পাদক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী জিল্লুর রহমান জানান, গত ২ আগস্ট চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে খালেদা জিয়াকে নিয়ে বক্তব্য দেন অপু উকিল। ওই বক্তব্যে তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে অনাকাক্সিক্ষত কিছু ঘটনা আমরা পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, যা আমাদের আরো বেশি ভাবিয়ে তুলছে। সেটা হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিনসহ জামায়াতের অনেক নেতা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অনেকেই ছিলেন। সেই বৈঠকের মূল বিষয় ছিল জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে হোক হত্যা করতে হবে।’
অপু উকিলের এই বক্তব্য পরের দিন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনাম ছিল ‘লন্ডনে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’। সাংবাদে অপু উকিলের ছবি ছিল। এ ঘটনায় খালেদা জিয়ার মানহানি হয়েছে বলে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় উল্লেখ করা হয়েছে।
শীর্ষনিউজ/

পাঠকের মতামত

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer