ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/০৮/২০২৫ ৭:৫৭ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, যে দেশে দেশনেত্রী খালেদা জিয়ার মতো নেত্রী আছে, সেই দেশ পথ হারাবে না। তিনি জানান, দেশের চলমান পরিস্থিতিতে খালেদা জিয়ার কাছ থেকে সবকিছুর নির্দেশনা পাচ্ছে বিএনপি।

আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারী এবং গণতন্ত্র রক্ষার কবজ হিসেবে আল্লাহ খালেদা জিয়াকে দীর্ঘায়ু দান করুক।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য ঐক্যবদ্ধ। এর বিরুদ্ধে যারাই কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই যাত্রাপথকে কণ্টকাতীর্ণ করতে চাইবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম জিয়া দলকে সব ধরনের নির্দেশনা দিচ্ছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আজকে যারা বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে, তারা চায় নির্বাচন বানচাল করতে। তাদের বিরুদ্ধে দেশের জনগণ রুখে দাঁড়াবে।

এ সময় গণতান্ত্রিক উত্তরণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer