প্রকাশিত: ০১/১২/২০১৯ ৫:৫৬ পিএম

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, আগে শুধু পকেট মারলেই গণপিটুনি দেয়া হতো, এখন খাদ্যে ভেজালকারীদেরও গণপিটুনি দিতে হবে। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-রুয়েটের পঞ্চম সমাবর্তনে যোগ দিয়ে বিকেলে রাষ্ট্রপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, খাদ্য ভেজালের কারণে ক্যান্সারসহ জটিল রোগ হচ্ছে। নির্ভেজাল খাবার ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে; এখন কচু ছাড়া সব কিছুতেই ফরমালিন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, মানুষকে বোঝাতে হবে এসব করা ঠিক না। মানুষ যে নির্ভেজাল কিছু খাবে এটা এখন দুষ্প্রাপ্য হয়ে গেছে। আমি ৮০-৮৫ দেশে ঘুরেছি। কিন্তু কোন দেশে খাদ্যে এরকম ভেজাল দেয় না। পৃথিবীর মধ্যে আমরাই একটি দেশ যারা এ ব্যাপারে চ্যাম্পিয়ন হয়ে গেছি। মানুষকে সচেতন হতে হবে। এসময় ছাত্রদের খাদ্য ভেজাল না দেয়ার জন্য ক্যাম্পেইন করার আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, কলকাতার হাসপাতালগুলোতে বাংলাদেশের ৮০ শতাংশ রোগী। কেনো এরকম হচ্ছে এমন প্রশ্ন রেখে রাষ্ট্রপতি বলেন, খালি কথা বললেই হবে না। যাতে আমরা সঠিক রাস্তায় আসতে পারি তার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শীতকালে সমাবর্তন করার জন্য সারাদেশের ভিসিদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer