প্রকাশিত: ১২/০৫/২০১৭ ৯:১৬ এএম

নিজস্ব প্রতিবেদক :
পাবর্ত্য চট্টগ্রামের খাগড়াছড়ির নুনছড়ি এলাকায় পিতা ও পুত্রকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একই পরিবারের আরো দুই সদস্য আহত হন। আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- চিরঞ্জিত ত্রিপুরা ও ছেলে কর্ণ জ্যোতি ত্রিপুরা। আহতরা হলেন- নিহত চিরঞ্জিতের স্ত্রী ভবে লক্ষ্মী ত্রিপুরা ও কর্ণ জ্যোতির স্ত্রী বিজলী ত্রিপুরা।

নিহতের ছেলে উমেশ কান্তি ত্রিপুরা বলেন, নুনছড়ি এলাকার ইউপি সদস্য কালি বন্ধু ত্রিপুরা এবং তার ছেলে প্রদীপ ত্রিপুরা ও রচন বিকাশ ত্রিপুরাসহ এলাকার ৮ থেকে ১০ জন মিলে আমাদের ওপর হামলা চালায়। তারা পিটিয়ে ও গুলি করে আমার বাবা ও ভাইকে হত্যা করে। মা ও ভাবিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আলী খান। তিনি বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer