প্রকাশিত: ২৪/০৯/২০১৯ ১:৫৪ পিএম

ঢাকা: বিদেশিদের জন্য আলাদা জোন করলে সে ধরণের সুযোগ সুবিধা থাকবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক।

মঙ্গলবার, বিশ্ব পর্যটন দিবস ২০১৯ উপলক্ষ্যে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ২৫-২৮ সেপ্টেম্বর, এই ৪ দিনব্যাপি নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘ভবিষ্যতের উন্নয়নে; কাজের সুযোগ পর্যটনে।’

পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত বলেই পর্যটনে দেশ এগোচ্ছে। দেশি-বিদেশি পর্যটক ও ভ্রমণপিপাসুরা পর্যটনে আরও বেশি আগ্রহী হচ্ছে। পরিবেশ ধ্বংস করে কিছু করা হবে না। আদিবাসীরা যেন পর্যটনের মাধ্যমে আয় করতে পারে, সে ব্যবস্থাও করা হবে।’

সচিব মহিবুল হক বলেন, ‘এদেশের পর্যটন নিয়ে কর্মপরিকল্পনা ছিল না। সেটা হচ্ছে। বিদেশী পর্যটক বাড়ছে, পরিসংখ্যানই বলছে। তবে, সে অনুযায়ী তাদের জন্য সুব্যবস্থা নেই, যেমন এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন। এ নিয়ে কাজ চলছে। নভেম্বরের ভেতর সুনির্দিষ্ট কাঠামো প্রকাশ করা হবে। যেমন: টুর অপারেটর ও টুর গাইডদের জন্য নির্দেশনা।’

মহিবুল হক আরও বলেন, ‘বর্তমান ক্যাসিনো ব্যবসা নিয়ে সরকারের পদক্ষেপ ঠিক আছে তবে বিদেশিদের জন্য আলাদা জোন করলে সে ধরণের সুযোগ সুবিধা থাকবে। আপাতত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং কক্সবাজারে পরিকল্পনা আছে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করার।’

পাঠকের মতামত

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...
Single Page Footer