ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৬/২০২৪ ১০:১২ এএম

পটিয়া থেকে ১৮ জন রোহিঙ্গা শিশু–কিশোরকে আটক করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের পটিয়া থানার মোড় থেকে তাদের আটক করা হয়। তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নগরীর দিকে যাচ্ছিল। গতকাল শনিবার বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে তাদের হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে তারা একটি হাইচ নিয়ে নগরীতে যাওয়ার পথে পটিয়ার থানার মোড়ে একটি রেস্তোরাঁয় চা খেতে নামে। এ সময় পুলিশ সন্দেহজনক তাদের আটক করে জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গার নাগরিক বলে স্বীকারোক্তি দেয়। পরে তাদের আটক করে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন জাহিদ (১৬), ইমাম মাহাদী (১৭), মো. জুবায়ের (১৪), মনজুর আলম (২০), মো. রাজু (১৪), মো. সিরাজ (১৭), মো. রিয়াদ (১৫), মো. নুর বশর (১৭), মো. সাদ (১৫), নূর মাহমুদ (১৭), মো. আনস (১৬), সৈয়দ আমিন (১৪), মো. নুর (১৪), আব্দুল কাদের (১৮), মো. ফয়সাল (১৮), হাসেম মোল্লা (১৬), জুবায়ের (২১)। আটককৃতরা সবাই কক্সবাজারের রোহিঙ্গা চান সুমুনী স্কুল ক্যাম্পের বসবাস করে বলে জানা যায়।

জানতে চাইলে পটিয়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, এসব রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালিয়ে এসে নগরীর একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়। পটিয়ায় সবাই একটি রেস্তোরাঁয় গাড়ি থেকে নেমে চা খাওয়ার সময় সন্দেহজনকভাবে তাদের আটক করে পুনরায় রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...