উখিয়া প্রেসক্লাব নির্বাচনে ১৩ পদে ১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের আসন্ন নির্বাচনে ১৩টি পদে মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। শনিবার ...

কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে পালিয়ে সিলেট যাবার পথে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
এখন তাদের পূণরায় রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জানান,পাঁচদিন আগে কক্সবাজারের কুতুপালং এবং বালুখালি ক্যাম্প থেকে দুটি রোহিঙ্গা পরিবারের ১১ সদস্যসহ ১৪জনের একটি রোহিঙ্গা দল সিলেট যাবার জন্য পালিয়ে আসে।
তারা মৌলভীবাজার বাসস্ট্যান্ড এলাকা আসার পর লকডাউনের কারণে আটকা পড়ে। ভাসমান কাজের লোক হিসেবে এই কয়েকদিন মৌলভীবাজারে কাজের চেষ্ঠা করে ব্যর্থ হয়।
শুক্রবার রাতে বাসস্ট্যান্ডে সবাই একত্রিত হলে পুলিশের সন্দেহ হয় এবং আটক করে। পরে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে জিজ্ঞাসাবাসে তাদের পরিচয় নিশ্চিত করা হয়। এই দলে পূর্ণবয়স্কদের সাথে ছয় শিশু রয়েছে
পাঠকের মতামত