উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/১২/২০২৩ ৮:৫৩ পিএম

টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আবুল ফয়েজ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত ১১ টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আবুল ফয়েজ ওই ক্যাম্পের সি ব্লকের আবদুল্লাহর পুত্র।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি জানিয়েছেন, ‘আবুল ফয়েজের ছেলে ইসমাইলের সাথে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি বিরোধ ছিল। যার জের ধরে ইসমাইলকে নানাভাবে হুমকি প্রদান করা হত। রাতে পিতাকে ক্যাম্প সংলগ্ন হাসপাতালে চিকিৎসা প্রদান করে ঘরে ফেরার সময় ইসমাইলকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। যা পিতার শরীরের লাগে। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ইরফান ইউছুপ বলেন, ‘রাতে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ থানা পুলিশ উদ্ধার করেছে।’

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...