উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/১২/২০২৩ ৭:৫৪ এএম
ক্যাম্পে রোহিঙ্গার হাতে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, আটক ৩

বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রধারী দুই রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১৫। উখিয়ার কুতুপালং ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হলেও চক্রের ৩ থেকে ৪ সদস্য পালিয়ে যায়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প, ব্লক-ডি এর ছৈয়দ আহমেদের স্ত্রী সারা খাতুন (৪৩), একই ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে আবু তাহের (২৩) ও আবু তৈয়ব (২১)।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানান, সোমবার (৪ ডিসেম্বর) কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ৩ জন রোহিঙ্গা নাগরিকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে বাংলাদেশি নাগরিক বলে পরিচয় দেয়। এসময় দুইজনের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র র‌্যাবের নিকট প্রদর্শন করে। জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়ে সদুত্তর দিতে পারেনি তারা। এসময় ২টি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, তারা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গা শরণার্থী। দালাল চক্রের মাধ্যমে নিজেদের নামে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...