প্রকাশিত: ২৬/১০/২০২২ ৬:৫৪ এএম , আপডেট: ২৬/১০/২০২২ ২:৫৬ পিএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়া উপজেলায় মোহাম্মদ সালাম (৩৭) নামের এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদ সালাম (৩৭) ওই ক্যাম্পের রশিদ আলমের ছেলে। সন্ধ্যায় ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দূর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবক তাকে গুলি করে পালিয়ে যায়।

তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‘কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে,’ বলেন তিনি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...