উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১২/২০২৩ ৭:১৮ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাবের সাথে আরসার সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার রাতে উখিয়ার জামতলী ১৫ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এসময় র‌্যাব সদস্যরা ক্যাম্পে একটি ঘর ঘিরে রাখে। পরে সেই ঘর থেকে অস্ত্রসহ আরসার চার সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, পোপন সংবাদের র্ভিত্তিতে তার কাম্পে অভিযানে যায়। অধিনায়ক জানান, ক্যাম্পে নাশকতা সৃষ্টির লক্ষে ক্যাম্পের একটি ঘরেই গোপন বৈঠক করছিল আরসার সদস্যরা। এমন সময় যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপি চলা গোলাগুলির পর আরসার চার সদস্য পালিয়ে যায়। বাকি চার সদস্যকে ওই ঘর থেকে আটক করে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৫টি অস্ত্র, কার্তুজসহ বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। অভিযানের বিষয়ে বিস্তারিত সোমবার সকাল ১১টায় কক্সবাজার র‌্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানান র‌্যাব অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

এর আগে ১৯ নভেম্বর উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন শীর্ষ কমান্ডারকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
সুত্র: টিটিএন

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer