প্রকাশিত: ১৫/০৭/২০২১ ৮:০২ এএম

কক্সবাজারের টেকনাফের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল তৈরির সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন।

বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফস্থ ক্যাম্প-২৩ (শামলাপুর) এ/৪ ব্লক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮-এর মৃত নুর হোসেনের ছেলে শাহীন (২২) ও সাহেদ (১৮)।

এ সময় তাদের কাছ থেকে চাকু, লাল স্কচটেপ, কাঁচি, রেক্সিন ও ৯টি ককটেলসাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

১৬ এপিবিএন-এর অধিনায়ক মো. তা‌রিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শামলাপুর এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স এ অভিযান চালায়। আটকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer