উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০৯/২০২৩ ৩:৩১ পিএম

বেসরকারি সংস্থা কোস্ট ফাউন্ডেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সিভির ফরম্যাট পূরণ করে ই–মেইলে আবেদন পাঠাতে হবে।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার (ভ্যালু চেইন ডেভেলপমেন্ট)
    পদসংখ্যা: অনির্ধারিত
    যোগ্যতা: সরকারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যানিমেল হাজবেন্ড্রি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। লাইভস্টক–সংক্রান্ত কোনো উন্নয়ন প্রকল্প পরিচালনায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে রিপোর্ট লেখা, ডকুমেন্টেশন ও যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স: ৩০ থেকে ৪০ বছর
কর্মস্থল: কক্সবাজার সদর, কক্সবাজার
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৫৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

 

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। একই লিংক থেকে নির্ধারিত সিভির ফরম্যাট ডাউনলোডের পর তা পূরণ করে পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ hr@coastbd.net এই ঠিকানায় ই–মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ অক্টোবর ২০২৩।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ চাকুরি

গণস্বাস্থ্য হাসপাতালে নিয়োগ, আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত

গণস্বাস্থ্য ফার্মেসি ২৪ ঘণ্টা সার্ভিস প্রদানের জন্য জরুরি ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...
Single Page Footer