নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫/০৯/২০২৫ ৭:১২ পিএম

চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশের তৎপর অভিযানে মাত্র ১২ ঘণ্টার মধ্যে সিএনজি অটোরিকশায় ফেলে যাওয়া এক ব্যবসায়ীর নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গত বুধবার(২৪ সেপ্টেম্বর)

বিকেল প্রায় ৫টার দিকে মোঃ টিপ সুলতান (৩০) নামের এক ব্যক্তি নগরীর স্টেশন রোডের হোটেল নিজাম সংলগ্ন সড়কে একটি সিএনজি অটোরিকশায় তাঁর মালামাল তোলেন। মালামাল নামিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত তাঁর সঙ্গে থাকা একটি কালো ব্যাগ সিএনজির ভিতরেই রেখে দেন। পরবর্তীতে তিনি স্মরণ করেন, ব্যাগটি সিএনজিতে রয়ে গেছে, যাতে তাঁর ব্যবসায়িক লেনদেনের জন্য প্রস্তুত নগদ ১২,০০,০০০ টাকা ছিল।

ব্যাগটি কোথাও খুঁজে না পেয়ে তিনি কোতোয়ালী থানায় এসে বিষয়টি লিখিতভাবে জানান।

খবর পেয়ে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। পরিদর্শক (অপারেশনস) মীর মোহাম্মদ সেলিম, উপপরিদর্শক বাহার মিয়া ও উপ পরিদর্শক

তারেকুল ইসলামসহ কোতোয়ালী থানা পুলিশের একটি টিম নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালায়। প্রথমে থানায় স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজি অটোরিকশার নম্বর (চট্ট-মেট্রো-থ-১৩-৫৭২০) শনাক্ত করা হয়।

সোর্সের তথ্য এবং সিসি ক্যামেরার ভিত্তিতে অভিযান চালিয়ে খুলশী থানাধীন আমবাগান এলাকায় গিয়ে সংশ্লিষ্ট সিএনজি চালক ও মালিককে শনাক্ত করে পুলিশ। চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যবসায়ীর ফেলে যাওয়া নগদ ১২ লাখ টাকা ব্যাগসহ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল করিম বলেন“এটি একটি সতর্কতা ও পেশাদারিত্বের পরিচায়ক অভিযান ছিল। আমরা খুব দ্রুত সময়ে সিসিটিভি বিশ্লেষণ, তথ্য সংগ্রহ ও অভিযানে নামি এবং টাকা উদ্ধার করতে সক্ষম হই।”তিনি আরও বলেন, এ ঘটনায় সিএনজি চালক ও মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer