উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪/১১/২০২২ ৭:২৭ এএম

কেয়ামতের দিন নবিজির সবচেয়ে কাছাকাছি হবেন কে?
জুমার দিনের একটি আমল। সুস্পষ্ট দিকনির্দেশনা মতে জুমার দিন বিকেল বেলার একটি আমলেই মিলবে কেয়ামতের দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে কাছাকাছি হওয়ার সুযোগ। ছোট ও সহজ এ আমলটি কী?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার ওপর জুমার দিন বেশি বেশি দুরুদ পাঠ করো। কারণ আমার উম্মতের দুরুদ জুমার দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দুরুদ পাঠাবে সে কেয়ামতের দিন সবচেয়ে আমার কাছাকাছি হবে।’ (আত-তারগিব ১৬৭৩)

কেয়ামতের দিন এ মর্যাদা পেতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর ছোট এ দরুদটি পড়া যেতে পারে-

صَلَّ اللهُ عَلَى النَّبِىِّ الْاُمِّىِّ وَ عَلَى اَلِهِ وَ سَلِّم

উচ্চারণ : সাল্লাল্লাহু আলান্নাবিয়্যি উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম।

মুমিন মুসলমানের উচিত, জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি নবিজির প্রতি দুরুদ পড়ার পাশাপাশি ক্ষমা প্রার্থনা করা। নবিজির সবচেয়ে বেশি কাছাকাছি থাকার মর্যাদা অর্জন করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের এ মর্যাদা পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

পাঠকের মতামত

ইসলাম মানুষের জীবন ও সম্পদ রক্ষার নির্দেশ দিয়েছে: শায়খ সুদাইস

মক্কার পবিত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়েছেন মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মীয়বিষয়ক প্রেসিডেন্ট ...

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...