উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০৮/২০২৩ ৮:২৭ এএম

কক্সবাজারের টেকনাফে অপহরণ করতে এসে জনতার হাতে আটক হন দুই রোহিঙ্গা অপহরণকারী। স্থানীয়দের গণপিটুনিতে গুরুতর আহত হন ওই দুই অপহরণকারী। পরে পুলিশ তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সোমবার (৩১ জুলাই) টেকনাফ উপজেলা হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজারের ঘোনা নামকস্থানে এই ঘটনা ঘটে।

নিহত অপহরণকারীরা হলেন, কুতুপালং ১নং ক্যাম্পের বাসিন্দা আজিমুল্লাহ। অপর আহত অপহরণকারী হলেন মোহাম্মদ হাশেম। তিনিও একই ক্যাম্পের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় শাহ আলমের দুই ছেলে আবছার ও তার ছোট ভাই পাহাড় থেকে নিজেদের পালিত গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঘোনার কাছে এলে আবছারকে অপহরণকারীরা তাকে ধরে বেঁধে ফেলে। এসময় ছোট ভাই চিৎকার করলে তাদের পেছনে থাকা বাবা শাহ আলম এসে দুই রোহিঙ্গাকে ধাওয়া করে হাতে নাতে ধরে ফেলে। স্থানীয় জনতাও যোগ দেয় শাহ আলমের সঙ্গে। একপর্যায়ে দুই অপহরণকারীদের ধরে গণপিটুনি দেওয়া হয়।

পরে পুলিশে খবর দেওয়া হয়, পুলিশ এসে দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বলেন, অপহরণ করতে এসে দুই রোহিঙ্গা জনতার হাতে আটক হয়। জনতার গণপিটুনিতে একজন নিহত হয়েছে আরেকজনের অবস্থা গুরুতর।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...