ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ৩:১৫ পিএম , আপডেট: ১৫/০৩/২০২৪ ৩:১৮ পিএম
ফাইল ছবি

ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়েছে বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ। সময় গড়ার সঙ্গে জাহাজটি নিয়ে একদিকে উৎকণ্ঠা বাড়ছে আর অন্যদিকে একে একে বিস্ফোরক তথ্য সামনে আসতে শুরু করেছে। এবার বেরিয়ে এলো কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে একটি জাহাজে দস্যুতার খবর। ঘটনাটি চলতি মাসের প্রথম সপ্তাহে ঘটলেও এত দিন তা প্রকাশ পায়নি।

সোমালীয় জলদস্যুদের নিয়ে যখন দেশ-বিদেশে আলোচনা চলছে তখন এ নিয়ে জাহাজটির মালিকপক্ষ মামলা করে। এ মামলার সূত্রে ঘটনাটি জানা গেছে।

মঙ্গলবার (১২ মার্চ) আকিজ শিফিং লাইন লিমিটেডের অপারেশন বিভাগের সিনিয়র অফিসার মো. আরিফুল ইসলাম বাদী হয়ে কোম্পানির পক্ষে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে জাহাজটিতে দস্যুতার ঘটনা ঘটেছে। সিমেন্টের ক্লিংকারবাহী এমভি আকিজ লজিস্টিক-২৩ জাহাজটি এ বিপদে পড়ে।

ছিনতাই করা জাহাজ দিয়েই এমভি আব্দুল্লাহ জিম্মি!
আরও জানা গেছে, ৬ মার্চ চট্টগ্রাম থেকে সিমেন্টের ক্লিংকার লোড করে এমভি আকিজ লজিস্টিক-২৩ জাহাজটি কুতুবদিয়া বাতিঘরের প্রায় চার কিলোমিটার পশ্চিমে নোঙর করে।

পরদিন রাত আনুমানিক দেড়টার দিকে বড় একটি ফিশিং ট্রলারে করে দেশীয় তৈরি অস্ত্র নিয়ে জাহাজে উঠে মুখোশধারী ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল।

এ সময় জাহাজের মাস্টারসহ ১২ জন কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। এরপর নাবিকদের সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাটারি, ইঞ্জিন-রাডার-ইকোসাউন্ডের মনিটর, জিপিএস, সোলার প্যানেলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মুখোশধারী ওই ডাকাতদের চিহ্নিত করা না গেলেও তারা চট্টগ্রাম ও কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন বলে জানান ভুক্তভোগীরা। ধারণা করা হচ্ছে, ডাকাত দলের সবার বয়স ২০-৩৫ বছরের মধ্যে।

এদিকে সাগরে জাহাজ ডাকাতির বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির বলেন, ‘সাগরে অপরাধ নির্মূলে আলাদা একটি ডিপার্টমেন্ট রয়েছে। তবুও ওই ঘটনায় কুতুবদিয়ার কোনো জলদস্যু জড়িত আছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি করবে পুলিশ।’

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...