প্রকাশিত: ১৭/১০/২০২০ ৪:৩৯ পিএম

উখিয়া উপজেলার ব্যস্ততম এলাকা কুতুপালং বাজারের দোকানগুলো রোহিঙ্গাদের দখলে চলে গেছে। এ বাজারে কোটি কোটি ব্যায়ে চোরাই স্বর্ণের দোকান,বিকাশ এজেন্ট, মোবাইলের দোকান,মুদির দোকান থেকে শুরু গার্মেন্টস সামগ্রীর দোকানের মালিক পর্যন্ত রোহিঙ্গা।
মানবিক দৃষ্টিকোন থেকে আশ্রয় পাওয়া এসব রোহিঙ্গারা একদিকে পাচ্ছে এনজিওগুলোর সহায়তা। অপরদিকে করছে কোটি কোটি টাকার ব্যবসা।
অভিযোগ রয়েছে,এসব দোকানের আড়ালে রোহিঙ্গারা ইয়াবা,চোরাই স্বর্ণ ও হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে বেপরোয়া ভাবে। বিকালের পর থেকে এসব দোকানে চলে গোপনে ইয়াবা বেচাবিক্রি। বিশেষ করে ইয়াবার চিস্থিত এজেন্ট রোহিঙ্গা ইমাম হোসেন ও ইদ্রিস দোকানের আড়ালে চালিয়ে যাচ্ছে ইয়াবা ও হুন্ডি বানিজ্য। পাশাপাশি স্বর্ণের দোকান গুলোতে চলছে চোরাই স্বর্ণের বানিজ্য। স্থানীয় ইজারদার ও মার্কেট মালিকদের আশ্রয় প্রশ্রয়ে রোহিঙ্গারা কুতুপালং বাজারে এসে কোটি কোটি টাকার ব্যবসা করতে পারছে বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয় কুতুপালং বাজার কমিটির সভাপতি মুজিবুল হক বলেন,রোহিঙ্গাদের কারনে কুতুপালং বাজারে স্থানীয়রা কোনটাসা অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের ইতিহ্যবাহী কুতুপালং বাজার এখন রোহিঙ্গাদের দখলে বলা চলে।

পাঠকের মতামত

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer