প্রকাশিত: ০৬/০৪/২০২২ ৫:২৬ পিএম

উখিয়ার কুতুপালং পশ্চিমপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ৯০০ ক্যান এনার্জি ড্রিংক ও ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেটসহ দুইজন গ্রেফতার

গতকাল মঙ্গলবার ৫ এপ্রিল ৫ টায় সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত আসামীরা হলেন, মাহমুদুল্লা ওরফে ইসমাইল (২৬), (রোহিঙ্গা),কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং ক্যাম্প নং-৭ এর মৃত নুরুল আমিন এর ছেলে এবং মোস্তাক আহাম্মদ (৩২) একই থানাধীন সেতেনির বটতলী পশ্চিম মরিচ্যা এলাকার মৃত হাছু মিয়ার ছেলে।

র‌্যাব-১৫, এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কতিপয় ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়াস্থ একটি গোডাউনের ভিতর আমদানী নিষিদ্ধ এনার্জি ড্রিংক ও বিদেশী সিগারেট মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেরে পালানোর চেষ্টাকালে দুইজন কে আটক করে।

তিনি আরও জানান, পরে তাদের হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে আমদানী নিষিদ্ধ সর্বমোট ২৯৬ প্যাকেট বিদেশী সিগারেট (৫৯,২০০ শলাকা) ও ৯০০ ক্যান এনার্জি ড্রিংক উদ্ধার করা হয়। আসামীদের কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer