উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ৩:০৬ পিএম , আপডেট: ০৬/০৩/২০২৪ ৩:৩৪ পিএম

উখিয়া থানার কুতুপালং বাজারের এমএসএফ হাসাপাতালের সামনে ট্রাকের ধাক্কায় অটো রিকশায় থাকা যাত্রী মৌলভী ইদ্রিস নামক এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। একইদিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী অটোকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে এঘটনা ঘটে। এতে ঘঘটনাস্থলেই নিহত হয় মৌলভী ইদ্রিস।

উখিয়া থানার শাহপরীর হাইওয়ে এর উপ পরিদর্শক নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং গাড়ী দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেন।

নাজমুল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টমটমে চড়ে কুতুপালং বাজার থেকে বালুখালী যাওয়ার পথে এঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকফা মৌলভী ইদ্রিসকে মৃত বলে জানান উদ্ধারকারীদের।

পেছন দিক থেকে ধাক্কা দেয়া ট্রাকটির নম্বর-ঢাকা মেট্রো-ট-১৬৪৭৯৮ বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

নিহত রোহিঙ্গা মৌলভী ইদ্রিস ক্যাম্প-১৪ এর ব্লক-এ-৫ এ বসবাস করতেন। এছাড়াও আহতরা হলেন, পালংখালী ঘোনারপাড়া আব্দুস সালামের ছেলে ড্রাইভার খায়রুল বাশার (৪০) আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), কলিম উল্যাহ (২০), রহিমা খাতুন (৫০), নুর হাসিম (১২)

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer