প্রকাশিত: ১৭/০৪/২০২০ ৭:২০ এএম

চীন থেকে করোনাভাইরাস শনাক্তকারী কিট, পিপিইসহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনতে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে উড়োজাহাজ যাত্রা করবে শুক্রবার (১৭ এপ্রিল)।

বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে চীন হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা সহায়ক দ্রব্যাদি সংগ্রহ করা হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিমান বাহিনীর ১৬ জন এয়ার ক্রু চীনের উদ্দেশ্যে চট্রগ্রামের আন্তর্জাতিক শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করবে। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মো. জাহিদুর রহমান দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, সি-১৩০জে বিমানটি চীন যাত্রার উদ্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু, ঢাকা হতে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্রগ্রাম এসে পৌঁছায়। মিশন সুসম্পন্ন করার জন্য বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী চীন সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে চীন থেকে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, এন-৯৫ মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ইলেট্রিক থার্মোমিটার, মেডিকেল সেফটি গ্লাস, প্রটেক্টিভ গ্লাভস, গগলস এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

চিকিৎসা সহায়ক সামগ্রী সংগ্রহের নিমিত্তে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান চীনের উদ্দেশে যাত্রা করেছে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer