প্রকাশিত: ১৮/১১/২০২১ ১১:৫৯ এএম

লালমনিরহাটে পানির নিচ থেকে ৬৬ বান্ডিল ‘জাল টাকা’র নোট উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ নভেম্বর) রাত ১০ টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি কালভার্টের নিচে থাকা পানির নিচ থেকে এ টাকা উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পায়। এরপর পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে ১শ নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকা গুলো জাল।

স্থানীয় আব্দুস সালাম (৪০) জানান, আমি পানির নিচ থেকে সবগুলো টাকা তুলেছি। উদ্ধার হওয়া সবগুলো টাকা আমি হাত দিয়ে নেড়ে দেখেছি। সবগুলোই জাল টাকার নোট। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, আমরা পানির নিচ থেকে এক হাজার টাকা নোটের ৬৬ বান্ডিল টাকা উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট। আমাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer