প্রকাশিত: ০৯/০৬/২০১৯ ৮:২৩ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজার জেলা কারাগারের হাসপাতালটিতে যা ঘটে তার বিবরণ শুনলে যে কোন বিবেকবান মানুষও আফসোস করবেন। হাসপাতালের যে সিট রয়েছে সেই সিটের উপরে থাকেন ইয়াবা কারবারিরা। আর নিচে থাকেন সিট যার নামে বরাদ্দ থাকে সেই হতভাগা অসুস্থ মানুষটি। কারাগার থেকে জামিনে বের হওয়া উখিয়ার আনিসুল ইসলাম নামের এক ব্যক্তি এমন তথ্য দিয়েছেন। ইয়াবা কারবারিদের অবৈধ টাকায় কিনা পারে তার নমুনা এমন জঘন্য ঘটনাতেই যথেষ্ট।
এই ব্যক্তি আরো জানান, কারাগারের হাসপাতাল পরিদর্শনের জন্য যখন পরিদর্শনকারি দল বা ব্যক্তি যাবেন সেদিন হাসপাতাল থেকে সিট কিনে নেওয়া বন্দীদের বের করে দেয়া হয়। পরে ওয়ার্ড থেকে অসুস্থ ব্যক্তিদের বাছাই করে আনা হয়। আবার পরে অসুস্থদের বের করে সিট ক্রেতাদের স্থান করে দেয়া হয়।
কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা অপর একজন জানিয়েছেন, যেদিন জেলা প্রশাসক কারাগার পরিদর্শনে যাবেন সেদিন সকাল থেকে বন্দীদের দুপুর ২টা পর্যন্ত লাইনে বসিয়ে রাখা হয়। কারা কর্তৃপক্ষ এসময় বন্দীদের বলেন, কোন অভিযোগ যদি করা হয় তাহলে জেলা প্রশাসক চলে যাবার পর হাত পা বেঁধে ঝুলিয়ে সাইজ করা হবে। এমন ভয়ে কেউ আর মুখ খুলতে সাহস করেনা

পাঠকের মতামত

জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে উখিয়ায় এনজিও’র নারী প্রকৌশলীর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৩-এর একটি হাসপাতালে কাজ পরিদর্শনের সময় জেনারেটরের সঙ্গে ওড়না ও চুল পেঁচিয়ে ...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাইফুল (২৫)। ...

কক্সবাজার থেকে ঘুরতে এসে নোয়াখালীতে রোহিঙ্গা কিশোর-কিশোরী আটক

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ঘুরতে এসে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ...
Single Page Footer