প্রকাশিত: ২৬/০৬/২০১৭ ১০:২৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৪১ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায়ের জন্য উপস্থিত হননি। তবে তারা দুজনেই একাকী নামাজ আদায় করেছেন।

অবশ্য ওই কারাগারে বন্দিদের জন্য আলাদাভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার সুব্রত কুমার বালা বলেন, সেখানে বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, এমপি রানা ও ডেসটিনির মালিক মো. হোসেনসহ এক হাজারের মতো বন্দি রয়েছেন।

তাদের মধ্যে অন্তত ৮০ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত। এখানে ঈদের দিন বন্দিদের নামাজ আদায় করার জন্য আলাদাভবে তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, কারাগারের অনেক বন্দিই ঈদের নামাজের জামায়াতে অংশ নিলেও সাঈদী ও বাবর শরিক হননি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সেখানে বন্দিদের জন্য ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ২ নম্বর কারাগারে দুই হাজারের অধিক বন্দি রয়েছেন। তাদের মধ্যে একশ ৩৮ জন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার বিকাশ রায়হান জানান, সেখানে বন্দির জন্য দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়েছে। কারাগারের এক হাজার ছয়শ ৩৯ জনের মধ্যে ছয়শ’র মতো আসামি ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. নেছার আলম জানান, সেখানকার কারাগারেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ওই কারাগারে নারী-পুরুষসহ এক হাজারের মতো বন্দি রয়েছে। তবে সেখানে ফাঁসির কোনো আসামি না থাকার কথা জানান তিনি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer