ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৬/২০২৪ ১:৩০ পিএম

ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবির ইন্তকালের পর পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব কে পাচ্ছেন তা নিয়ে কৌতূহল ছিল। অবশেষে ঘোষণা করা হলো নতুন চাবিরক্ষকের নাম। তিনি হলেন আবদুল ওয়াহাব বিন জাইন আল-আবিদিন আল-শাইবি।

গতকাল সোমবার ( ২৪ জুন ) আনুষ্ঠানিকভাবে সৌদি আরবে বিশিষ্ট ব্যক্তি ও অভিজাত পরিবারের সদস্যদের উপস্থিতিতে তার হাতে পবিত্র কাবাঘরের চাবি তুলে দেওয়া হয়। এখন থেকে তিনিই পবিত্র ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। কাবার চাবির দায়িত্ব গ্রহণের সময় শায়খ আবদুল ওয়াহাব আল-শাইবি তার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পবিত্র কাবাঘরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় তিনি মুসলিমদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের সেবায় তার পূর্বসূরিদের মতো অবদান রাখার অঙ্গীকার করেন। কাবাঘরের নতুন দায়িত্বপ্রাপ্ত শায়খ আবদুল ওয়াহাব আল শাইবি রাসুলুল্লাহ (স.)-এর বিখ্যাত সাহাবি উসমান (রা.)-এর ১১০তম উত্তরসূরি। জাহেলি যুগ থেকেই কাবাঘরের চাবি শাইবা গোত্রের কাছে থাকত। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (স.) নিজেই ওই গোত্রের উসমান ইবনে তালহা (রা.)-এর কাছে চাবি হস্তান্তর করে তাকে সম্মানিত করেন। এসময় তিনি বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, একেবারে কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’ সেই ধারা এখনো চলমান। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবাঘরে প্রবেশ করে থাকেন। তারাই কাবার দরজা খুলে দেন।

উল্লেখ্য, এতদিন পবিত্র কাবাঘরের চাবি সংরক্ষণের দায়িত্বে ছিলেন ড. শায়খ সালেহ বিন জয়নুল আবেদিন আল-শাইবি। গত শুক্রবার (২১ জুন) দিবাগত রাতে মক্কায় মারা যান তিনি। পরদিন শনিবার (২২ জুন) পবিত্র মসজিদুল হারামে জানাজার পর তাঁকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়

পাঠকের মতামত

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...
Single Page Footer