প্রকাশিত: ১১/১২/২০২১ ৭:৩৮ পিএম

কানাডায় প্রবেশ করতে না পেরে সেখান থেকে ঢাকা ফেরার পথে এখন দুবাই বিমানবন্দরে আছেন সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। রবিবার ঢাকা ফেরার জন্য টিকিটি কেটেছেন তিনি।

তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, কাল সকাল ৮টা ২০ মিনিটে তিনি ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছেন। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার অবস্থানের ব্যাপারে কিছু জানা নেই তার।

বিতর্কিত মন্তব্য এবং এক নায়িকার সঙ্গে অডিও ফাঁসের জের ধরে পদত্যাগের পর আত্মগোপন, অবশেষে বৃহস্পতিবার রাতে কানাডার উদ্দেশে যাত্রা। ডা. মুরাদ আমিরাতের একটি ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে টরন্টো পিয়ারসন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাকে আটকে দেয় কানাডার বর্ডার সার্ভিস এজেন্সি। ভ্রমণ সংক্রান্ত যথাযথ কাগজপত্র না থাকায় কানাডায় ঢুকতে দেয়া হয়নি মুরাদ হাসানকে। এ সময় কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। বিপুল কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। পরে তাকে মধ্যপ্রাচ্যের একটি দেশের বিমানে তুলে দেয়া হয়।

এর আগে, অডিও কেলেঙ্কারি-নানান আলোচনা সমালোচনার পর মন্ত্রীত্ব ও দলীয় পদ হারিয়ে গত বৃহস্পতিবার রাত ১টা ২১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

ডাক্তার মুরাদ ময়মনসিংহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সেখানে ছাত্রলীগের রাজনীতি করতেন। ছিলেন সে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সভাপতি। তবে মেডিক্যাল কলেজের শিক্ষা জীবনের শুরুর কিছু দিন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ডিবিসি

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ

মিয়ানমারে সংঘাত চলমান থাকায় এখনো প্রত্যাবাসনের পরিবেশ তৈরি হয়নি। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার রোহিঙ্গা ফেরানোর উদ্যোগ ...

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...
Single Page Footer