প্রকাশিত: ১২/০৫/২০১৭ ৮:৪৯ এএম

নিউজ ডেস্ক::
কক্সবাজারের সাংরাংয়ে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে কাতারকে বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার (১১ মে) সকালে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমি সচিবালয়ে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশ ও কাতারের মধ্যে এভিয়েশন ও পর্যটন খাতে আরও বেশি যোগাযোগ ও কাজের সুযোগ আছে। এ সুযোগ কাজে লাগিয়ে উভয় দেশই সমৃদ্ধ ও লাভবান হতে পারে। কাতার মধ্যপ্রাচ্যের একটি উন্নত, আধুনিক ও উদার মুসলিম দেশ। বাংলাদেশও একটি ধর্মপ্রাণ ও সহনশীল মুসলিম দেশ। ভ্রাতৃপ্রতীম এ দুটি দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি রিলিজিয়াস ও হালাল ট্যুরিজম জোরদারের সুযোগ আছে।’

বাংলাদেশের বিনিয়োগের আহ্বানের বিষয়ে রাষ্ট্রদূত এ ব্যাপারে আনুষ্ঠানিক পত্র দিতে মন্ত্রীকে অনুরোধ জানান। কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমি বলেন, ‘অচিরেই কাতার থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে তখন এ ব্যাপারে এমওইউ হতে পারে।’

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer