আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০/০৯/২০২৫ ৭:১২ এএম

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলার জেরে সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রীকে ফোন করে হামলার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন বলে জানা গেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহু যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন, তখনই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির কাছে এ ফোন কলটি যায়। একটি কাতারি টেকনিক্যাল টিমও সে সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে ৯ সেপ্টেম্বর ভয়াবহ বিমান হামলা চালানো হয়। এ ঘটনায় আরব দেশগুলো তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। হামলায় হামাসের নিম্নপর্যায়ের পাঁচজন সদস্য ও একজন কাতারি নিরাপত্তাকর্মী নিহত হয়েছিলেন। তবে ঘটনাস্থলে থাকা হামাসের পাঁচ নেতৃস্থানীয় সদস্য অক্ষত ছিলেন।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer