ইমাম খাইর, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৬/০৫/২০২৩ ৫:৪০ পিএম

কক্সবাজার পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দার আগেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমানকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার এস এম শাহাদাত হোসেন।
শুক্রবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের সময় আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা প্রদান করেন।
আগামী ২৪ ঘন্টার মধ্যে মিজানুর রহমানকে শোকজের জবাব দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে।
সন্তোষজনক জবাব দিতে না পারলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এস এম শাহাদাত হোসেন। এমনকি প্রার্থীতাও বাতিল হতে পারে।

তিনি বলেন, গাজীপুর সিটি নির্বাচনে একজন প্রার্থী আচরণবিথি লঙ্ঘনের করায ভোটের আগের দিনই তার প্রার্থীতা বাতিল করে কমিশন। একই নির্দেশনা কক্সবাজারেও রয়েছে।
কোন প্রার্থী আচরণবিধি তোয়াক্কা না করলে তার ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না নির্বাচন কমিশন।

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...

শীত মৌসুমে মানবপাচারের তৎপরতা বৃদ্ধি, টেকনাফের পাহাড়ে অস্ত্রধারীদের আস্তানা

শীত মৌসুম আসতেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন ...

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ...

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর ...

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...