উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০৩/২০২৫ ৯:৪৫ এএম

মো. নেজাম উদ্দিন,কক্সবাজার::
পর্যটন শহরে সামুদ্রিক মাছের সাথে সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন প্রজাতির কচ্ছপও বিক্রি শুরু করেছে। যারা কচ্ছপ খেতে পছন্দ করে তাদের জন্য সংগ্রহ করে রাখা এমন ১১টি কচ্ছপ পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফ্রেরুয়ারি) রাত ৮টার দিকে বিশেষ অভিযানের মাধ্যমে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের একটি টিম এসব বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নিয়ে যান।

বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ফ্রেরুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার সময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কক্সবাজারের কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো কড়ি কাইট্টা প্রজাতির যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী রক্ষিত বন্যপ্রাণী। যা কোনো অবস্থাতেই ধরা, শিকার, হত্যা, বিরক্ত, পরিবহন করা অথবা ব্যবসা করা যাবে না।কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল জানান, বেশ কিছুদিন যাবত এই রেস্টুরেন্টকে অনুসরণ করে আসছিলাম। আজকে জানতে পারলাম কিছু বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির জন্য আনা হয়েছে। তা জেনেই অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। যারা এই কচ্ছপ সংগ্রহ করেছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...