প্রকাশিত: ২১/০৫/২০২০ ১১:৩৫ এএম

রোহিঙ্গা সংশ্লিষ্ট বিভিন্ন স্বাস্থ্য সেবার প্রতিষ্ঠান বিশেষ করে এমএসএফ কুুতুপালং হাসপাতাল করোনা ভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পল কালেকশন করে আসছে। ইতিমধ্যে বেশ কয়েকজন রোগীও পাওয়া গেছে। কিন্তু এমএসএফ হাসপাতাল কর্তৃপক্ষ যাদের স্যাম্পল কালেকশন করছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা না দিয়ে তাদের নাম পরিচয় গোপন রাখছে। আজকে দুইজন করোনা রোগী কুতুপালং গ্রামে পাওয়া গেছে। তারা কেউই এখানকার কার স্থানীয় না। দুজনই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত। তারা জনবসতিপূর্ণ কুতুপালং পূর্ব পাড়ায় ভাড়া থাকে। দুই রোগীর গোপনীয়তার কারনে পুরো গ্রামের মানুষগুলো হুমকির মুখে। আমাদের দাবী হচ্ছে যে প্রতিষ্ঠানই করোনা স্যাম্পল কালেকশন করুক অন্তত রিপোর্ট না পাওয়া পর্যন্ত যেন তাদেরকে হোম আইসোলেশনে রাখার কঠোর নির্দেশনা দেয়। নতুবা করোনা এই জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।

হেলাল উদ্দীনের ফেইসবুক থেকে নেওয়া

পাঠকের মতামত

১৫০ হোটেল-রিসোর্ট, আগুন নেভানোর প্রশিক্ষিত কর্মী নেই সেন্টমার্টিনে

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরুর আগে অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্বীপটিতে নেই ফায়ার ...

ইনানী অগ্নিকান্ডে ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে স্বর্ণের চেইন দেখে শনাক্ত করলেন স্বামী

    ১০ দিন ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন স্বামী। পোড়া রিসোর্টের ধ্বংসস্তূপে অবশেষে মিললো কঙ্কালসদৃশ ...

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...