প্রকাশিত: ২২/০৩/২০২০ ১১:৩৮ পিএম

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা মাহবুবুর রহমান। রোববার (২২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়ে। এতে তিনি শহরের আলোচনার কেন্দ্রে পরিণত হয়। জানা গেছে, কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় মাহবুবুর রহমানের ভবনটিতে চারটি পরিবার ভাড়া থাকেন। যাদের প্রতি মাসে ভাড়া দিতে হয় ৩০ হাজার টাকার বেশি। মার্চ মাসে মানবিক বিবেচনায় তা মওকুফ করা হয়েছে।

এ ব্যাপারে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কক্সবাজার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, সময়টা বেশ খারাপ। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যতো সংকটই আসুক, তা মোকাবিলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না।

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় বাংলাদেশের সবকিছুই স্থগিত হয়ে যাচ্ছে। কর্মজীবী মানুষ কর্মস্থলে যেতে পারছেন না, তাই দেশের সব বাসার মালিকদের এ সিদ্ধান্ত নেয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে পাশে দাঁড়ানোটাই বড় দায়িত্ব একজন নাগরিকের।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...