প্রকাশিত: ২৩/০৫/২০২০ ২:২৩ পিএম

করোনাভাইরাস চিকিৎসায় প্রতিষেধক হিসেবে নিজেদের উৎপাদিত রেমডিসিভির ওষুধ দেশের সব করোনাভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসা প্রদানকারী সরকারি হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। তবে ওষুধটি কেবল করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

আজ শনিবার দেশের বাইরে থাকা বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা এনটিভি অনলাইনকে মুঠোফোনে এসব তথ্য জানান।

রাব্বুর রেজা বলেন, ‘কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সরকার ফ্রি দিচ্ছে। আর আমরা আমাদের উৎপাদিত রেমডিসিভির ওষুধটি সরকারকে বিনামূল্যে দেব। তবে এ ওষুধটি কিন্তু সব সরকারি হাসপাতালে পাওয়া যাবে না। শুধু কোভিড-১৯-এর চিকিৎসা প্রদান করে এমন হাসপাতালে ওষুধটি পাওয়া যাবে।’

রাব্বুর রেজা বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ইতিমধ্যে এক হাজার রেমডিসিভির হস্তান্তর করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যখন কোনো হাসপাতালে দরকার হবে, তখন আমাদের জানালে আমরাই হাসপাতালে গিয়ে ওষুধটি পৌঁছে দিয়ে আসব। এর জন্য আমরা কোনো টাকা নেব না। একেকটি ওষুধের দাম সাড়ে পাঁচ হাজার টাকা। একজন মুমূর্ষু রোগীর জন্য পাঁচ থেকে ১০টিও ওষুধ লাগতে পারে।’

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার আরো বলেন, “বাংলাদেশ সরকার রেমডিসিভির ‘ইমার্জেন্সি অথোরাইজেশন’ দিয়েছে। ওষুধটি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন অধিদপ্তরও ইমার্জেন্সি অথোরাইজেশন দিয়েছে। ওষুধটি করোনা রোগীদের ওপর প্রয়োগের অনুমতি দিয়েছে জাপান সরকারও। ওষুধটি ব্যবহারের ফলে একজন মুমূর্ষু রোগী ১১ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠতে পারেন। যেখানে ১৫ থেকে ১৬ দিন লাগে করোনা থেকে সুস্থ হতে।’

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer