প্রকাশিত: ৩০/১২/২০১৮ ৮:৩১ পিএম

শহিদুল ইসলাম, উখিয়া::
কক্সবাজারের উখিয়ায় শান্তিপূর্ণ ভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অন্যান্যবারের চেয়ে নারী ভোটারদের উপস্হিত ছিল বেশি। উখিয়া -টেকনাফে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬৫ হাজার ৮শ ৩৬জন।ভোটার কেন্দ্র ছিল ১শ।উখিয়ায় ভোটার ছিল ১ লাখ ২০হাজার ২শ ১৫জন, ও টেকনাফে ১লাখ ৪৫ হাজার ৬শ ২১জন। উখিয়ার চারটি কেন্দ্রে ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে,উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলে জানান।উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, অবাধ,নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।সন্ধ্যার পর থেকে আওয়ামীলীগ লীগের মনোনিত প্রার্থী শাহিনা আকতার চৌধুরী স্বাধীনতা পরর্বতী উখিয়া – টেকনাফের একমাত্র নারী প্রার্থী ছিলেন। অাওয়ামী লীগের নির্বাচনী সেল থেকে জানা গেছে শাহিনা অাকতার নৌকা (২,০২,১৮০) ও শাহজাহান চৌধুরী ধানের শীষ (৩৬,৯৫৭)।শাহিনা আকতার চৌধুরী ১লাখ ৬৫হাজার ২শ ২৩ভোটে বেসরকারী ভাবে জয়ী হয়েছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer