উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১২/২০২৩ ৩:২২ পিএম

হাইকোর্টের আদেশে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে মনোনয়ন জমা দিয়ে এবার যাচাই–বাছাইয়ে বাদ পড়লেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ।

মনোনয়নপত্রে সমর্থনকারীদের স্বাক্ষরে অসঙ্গতি থাকায় আজ শুক্রবার ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এ বিষয়ে ব্যারিস্টার মিজান সাঈদ বলেন, মনোনয়নপত্র জমাদানের শুরুতেও অনেক সমস্যা হয়েছে। এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করব।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর বিকেল ৪টার পর মনোনয়নপত্র জমা না নেওয়ায় উচ্চ আদালতে যান ব্যারিস্টার মিজান সাঈদ। হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও কাজী জিনাত হকের বেঞ্চে রিট করলে আদালত তাঁর মনোনয়নপত্র গ্রহণ করার আদেশ দেন।

হাইকোর্টের আদেশে জেলা রিটার্নিং কর্মকর্তা গত মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র গ্রহণ করেন

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...